1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

জাতীয় ছাত্রশক্তির জয়পুরহাট জেলা শাখার ৪৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির মেয়াদ ঘোষণা পরবর্তী এক বছর থাকবে।

নতুন এই কমিটিতে সৈয়দ আহমেদ উল্লাহ শাকিলকে আহ্বায়ক এবং মো. রাহিসুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনটির উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম এ কমিটি গঠনের জন্য সুপারিশ করেন।

নতুন এই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাফি দেওয়ান। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মুশফিক আহমেদ, আব্দুল্লাহ আল তামিম, আহসান ইসলাম আলিফ, মোছা: শারমিন আক্তার এবং নাঈম হোসেন।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আছেন তাহমিদ হাসান পিয়াল। যুগ্ম সদস্য সচিবের দাযাত্বে রয়েছেন রাউফুল রাহিম, আয়েশা সিদ্দিকা, নাফি রহমানী, মোঃ ইফতি, জোবায়ের হোসেন জোহা, মো: শাওন এবং ইসতিয়াক।

কমিটির মুখ্য সংগঠক হিসেবে আছেন আরএস তাহমিদ হাসান। সংগঠক পদে মনোনীত হয়েছেন রেজোয়ান ইসলাম, ইসতিয়াক আহমেদ সিফাত, নূর হাসান, আব্দুল্লাহ আল হাসিব, মো: তৌহিদ, মো: আসিফ, মোস্তাকিম হোসেন, শাকিল হোসেন এবং মাহাদি হাসান।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন তাসলিমা শিখা, পিএম মাহফুজ আহমেদ শাওন, রাসেল হোসেন, নাফিসা ফারিহা, নিয়ামুল ইসলাম, মো: মোস্তাকিম, রায়হান আলী, রাব্বী হাসান, হুমায়ুন কবির, শাকিল মাহমুদ, মোস্তাকিম বিল্লাহ লাবিব, মো: হাবিব, মো: মিশুক, মো: আব্দুল্লাহ, আল মাশরাফি সনম, মো: কানন, আল আমিন, রাতুল হাসান, তাওহিদ ইসলাম শিশির, রহিত, রেজোয়ান হোসেন এবং মোছা: কুলসুম আক্তার।

নতুন কমিটির আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল বলেন, আমরা এ জেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করবো। জ্ঞানসমৃদ্ধ ও আলোকিত প্রজন্ম গড়ে তুলবো।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট