1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

সাপাহারে গণমানুষের দোরগোড়ায় মোস্তাফিজুর, ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয়ে গণসংযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ সোমবার, ২০ অক্টোবর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মোস্তাফিজুর রহমান গতকাল রোববার বিকেলে সাপাহার উপজেলা সদরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এ সময় তিনি সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন এবং পথসভায় বক্তব্য রাখেন। তার এ কর্মসূচিতে সফরসঙ্গী ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জুম্মা রশিদ, নিয়ামতপুর উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নবিজুল ইসলাম,নিয়ামতপুর উপজেলা জিয়া সাইবার ফোর্স সভাপতি মোঃনাফিজুর রহমান,

সাপাহার উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান,উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল কাহার মাস্টার,পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান,থানা বিএনপির সদস্য শরিফুল ইসলাম,আবু সাঈদ,প্রভাষক জুয়েল হক, তৈমুর রহমান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম , সাপাহার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, হারুন,  ছাত্রদল নেতা সোহেল রানা সহ ছাত্রদল,যুবদল ও  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান বলেন,“৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়মিত কাজ করছি। বিএনপির মনোনয়ন পেলে প্রথমেই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেব। সাধারন জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা উন্নয়নেই হবে আমাদের মূল লক্ষ্য।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট