1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

সাপাহারে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার: ২০ অক্টোবর ২০২৫

বি এ হ্যান্ড ওয়াসিং হিরো, হাত ধোয়ার হিরো হন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপনে সোমবার সকাল ১০টায় সাপাহার উপজেলা পরিষদ হতে নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সাপাহার সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া কার্য প্রদর্শন করা হয়।

ক্ষুদে শিক্ষার্থী ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ হাত ধোয়া কার্য প্রদর্শন করেন। এসময় জনস্বাস্থ্য বিভাগের উপ সহকারী প্রকৌশলী মো: আব্দুল গাফ্ফার, প্রাণী সম্পদ অফিসার ডাঃ গোলাম রাব্বানী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামানিক, সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মিন্টু সাহা,হুমায়ন কবির সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট