1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বগুড়ায় টিএমএসএস’র দখল থেকে উদ্ধারকৃত জমিতে বৃক্ষরোপণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) দখল থেকে উদ্ধারকৃত করতোয়া নদীর জমিতে বৃক্ষরোপণ করে সরকারি জমি দখলে রাখার কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। গত শনিবার দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার সহ বগুড়া বন বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা অংশ নেন।

জানা গেছে, এর আগে গত ৯ এপ্রিল টিএমএসএস’র মালিকানাধীন বিসিএল গ্লাস কারখানায় উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। ওই সময়ের অভিযানে টিএমএসএস’র অবৈধ দখল থেকে জমি উদ্ধার করা হয়। সেই উদ্ধারকৃত জমিতে গত শনিবার বৃক্ষরোপণের মাধ্যমে সরকারি জমি দখলে রাখার কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট