1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

শাপলা না পেলে — আইনের ঝড় ও রাজপথের প্রস্তুতি, জানালেন সার্জিস আলম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

আল মুরাদ, স্টাফ রিপোর্টারঃ সোমবার, ২০ সেপ্টেম্বর ২৯২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগনের প্রতিনিধিত্ব করে হয় সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসেনি এনসিপি।

এছাড়া তিনি আরও বলেন, শাপলা প্রতিক পেতে কোন আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা করতে পারেনা। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখা দিতে হবে। প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো।

আজ সোমবার দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ন মুখ্য সংগঠক সাকিব মাহদী ও জেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী ওমর আলী বাবু সহ জেলা উপজেলার এনসিপির নেতৃবৃন্দরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট