1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর নওগাঁর মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে, ফজলেহুদা বাবুল

কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট) ১মার্চ ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আজ রবিবার (১ মার্চ) আনুমানিক রাত তিনটার সময় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত গৃহবধূর নাম খালেদা। তিনি ওই গ্রামের আব্দুল খালেকের মেয়ে। ঘটনার পর থেকেই তার স্বামী আব্দুল বাকী পলাতক রয়েছেন।

এলাকাবাসীর তথ্য অনুযায়ী জানা গেছে, অভিযুক্ত আব্দুল বাকী বিয়ের পর থেকেই তার শ্বশুরবাড়িতে ‘ঘর জামাই’ হিসেবে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে বিবাদ চলছিল। আজ রবিবার রাত আনুমানিক তিনটার দিকে সেই বিবাদ চরমে পৌঁছালে আব্দুল বাকী তার স্ত্রী খালেদাকে গলার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘাতক স্বামী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

প্রতিবেশীরা জানান, তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো, কিন্তু বিষয়টি খুনের পর্যায়ে যাবে তা কেউ ধারণা করতে পারেননি। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

কালাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন। পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত আব্দুল বাকীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট