1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সততা, দক্ষতা ও মেধার কোনো বিকল্প নেইঃ আব্দুল বারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ জাহিদুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি, ২১ ফেব্রুয়ারি ২০২৬

সরকারি কর্মকর্তাদের মূল্যায়নের ক্ষেত্রে সততা, দক্ষতা ও মেধার কোনো বিকল্প নেই—এ মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন—সরকারি কর্মকর্তাদের মূল্যায়নের একমাত্র মানদণ্ড হবে সততা, দক্ষতা ও মেধা। এর কোনো বিকল্প নেই এবং ভবিষ্যতেও বিকল্প থাকার সুযোগ নেই। তিনি আরও বলেন, একটি দক্ষ, সৎ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, আল মামুন মিয়া, মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, জয়পুরহাট প্রেসক্লাব-এর সাংবাদিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট