1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

শিক্ষক ও সাংবাদিক ৷৷ দুই পরিচয়ের আলোকবর্তিকা নিভে গেল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

কালাই প্রতিনিধিঃ ১৬ ফেব্রুযারী ২০২৬

জয়পুরহাটের কালাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম-এর ইন্তেকালে কালাই উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)

সাংবাদিকতা ও শিক্ষা—দুই অঙ্গনেই তিনি ছিলেন এক অনুকরণীয় নাম। শুধু দায়িত্বশীল পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি হিসেবে নয়, বরং নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে দৃঢ় এক অভিভাবক হিসেবে তিনি আজীবন কাজ করে গেছেন। কালাইয়ের সাংবাদিকতার কঠিন সময়গুলোতে তিনি সাহসিকতার সঙ্গে সত্যের পক্ষে দাঁড়িয়েছেন, সহকর্মীদের দিয়েছেন অভিভাবকসুলভ আশ্রয় ও দিকনির্দেশনা।

তার কণ্ঠে ছিল দৃঢ়তা, আচরণে সৌজন্য আর সিদ্ধান্তে দায়িত্ববোধের স্পষ্ট ছাপ। সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা সংরক্ষণ এবং শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে তিনি ছিলেন আপসহীন। ফলে সাংবাদিকতা ও শিক্ষাঙ্গন—উভয় ক্ষেত্রেই তিনি রেখে গেছেন সততা ও মানবিকতার স্থায়ী ছাপ।
তার ইন্তেকালে কালাই একজন পথপ্রদর্শক ও অভিজ্ঞ অভিভাবককে হারাল—যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট