1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ ক্ষেতলালে ধানক্ষেতে অর্ধদেহ পুঁতে রাখা নারীর লাশ উদ্ধার নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক নওগাঁর স্থানীয় লেখকদের নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযানঃ অবৈধ ৪ ইটভাটা বন্ধ, জরিমানা ১৬ লাখ কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় স্টল ফাঁকাঃ অংশ না নিয়ে সমালোচনায় কালাইয়ের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান তালোড়া বাইগুনীতে পীরপুকুর জংলী পাঁচপীর দরগাহ শরীফ ওরশ অনুষ্ঠিত শেরপুর-৩ আসনে  বিএনপির রুবেল বিজয়ী

ক্ষেতলালে ধানক্ষেতে অর্ধদেহ পুঁতে রাখা নারীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

দাম্পত্য বিচ্ছেদের পর থেকেই নিখোঁজ ছিলেন ৷৷  রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত শুরু

স্টাফ রিপোর্টারঃ শনিবার ১১ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের বিলেরঘাট এলাকায় ধানক্ষেতের কাঁদার ভেতর অর্ধদেহ পুঁতে রাখা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত নারী পাশের গুচ্ছগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার স্বামীর নাম বাবলু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে স্বামীর সঙ্গে দাম্পত্য বিচ্ছেদের পর থেকেই ওই নারী নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন কোনো খোঁজ না পেয়ে পরিবার উদ্বিগ্ন ছিল। এরই মধ্যে ধানক্ষেতে অর্ধেক পুঁতে রাখা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ শুরু করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। নিহতের মৃত্যুর সঠিক কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট