1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষকের মৃত্যু ১০ লাখ টাকার প্রলোভনে কিডনি, মিলল মাত্র ৫০ হাজার ৷৷ কালাইয়ে দালাল চক্রের বিরুদ্ধে মামলা কবিতা ক্ষেতলালে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা মোকামতলা উচ্চ বিদ্যালয়ে ব্যাকডেটে কর্মচারী নিয়োগের অভিযোগ, তদন্ত চেয়ে শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন জয়পুরহাট ইউনাইটেড প্রেস ক্লাবের শুভাকাঙ্ক্ষী প্রভাষক মো. আব্দুল হামিদের মায়ের ইন্তেকালে গভীর শোক শিবগঞ্জে ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা’র ৩২তম জন্মদিন আজ চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল, মাদক কারবারি আটক বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরির অভিযোগে ‘মুন কাচ্চি ও মুন ফুচকা’ কারখানায় অভিযান, মালিকের ১ বছর কারাদণ্ড বগুড়ায় ভূয়া ডাক্তারের চেম্বারে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

আক্কেলপুরে জরুরি বিভাগে চিকিৎসক অনুপস্থিতির অভিযোগে রোগীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ০১ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সময়মতো চিকিৎসা না পাওয়ার অভিযোগে জোসনা আরা (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত জোসনা আরা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।

স্বজনদের অভিযোগ, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসার পর জরুরি বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে ফোন করা হলেও আসতে বিলম্ব হয়। এ সময় প্রায় ২০ মিনিট অতিবাহিত হলে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে উপস্থিত কর্মীরা প্রাথমিক চিকিৎসা দিলেও কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

নিহতের মেয়ের জামাই হোসেন আলী বলেন, “হাসপাতালে আনার সময় তিনি কথা বলতে পারছিলেন। কিন্তু সময়মতো চিকিৎসা না পাওয়ায় আমাদের চোখের সামনে তিনি মারা গেলেন। চিকিৎসক অনুপস্থিত থাকার ভিডিও আমাদের কাছে আছে।”

হাসপাতাল সূত্র জানায়, জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. সুমাইয়া তৃষা দুপুরের খাবারের জন্য বাইরে ছিলেন। তিনি জানান, ফোন পেয়ে দ্রুত হাসপাতালে এসে রোগীকে মৃত অবস্থায় পান। একই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ জরুরি বিভাগে উপস্থিত ছিলেন বলেও দাবি করা হয়।

ঘটনার পর স্বজনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন, “আমি গিয়ে রোগীকে মৃত অবস্থায় পেয়েছি। স্বজনরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. আল মামুন জানান, “ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট