1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান ৷৷ মাদক চক্রের সদস্যদের ধরতে পুলিশের তৎপরতা জোরদার

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ শনিবার, ১১ এপ্রিল ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একটি মুরগির খামার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রায় ৫ লাখ পিস ইয়াবাসহ খামারের মালিক নুরুল হোসাইন (৩০) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী এলাকায় অভিযান চালায়। এ সময় নুরুল হোসাইনের মুরগির খামারের একটি কক্ষে তল্লাশি চালিয়ে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়।

পরবর্তীতে বস্তা দুটি খুলে দেখা যায়, সেগুলোর ভেতরে ৫০টি প্যাকেটে সংরক্ষিত প্রায় ৫ লাখ পিস ইয়াবা রয়েছে, যার বাজারমূল্য বিপুল বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পলাতক নুরুল হোসাইন একই এলাকার গুরা মিয়ার ছেলে। অভিযানের সময় তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ জানায়, মিয়ানমার থেকে দেশে বড় ধরনের মাদকের চালান প্রবেশ করেছে—এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নুরুল হোসাইনকে প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকবিরোধী অভিযানে পুলিশের এই সাফল্য প্রশংসিত হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট