1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ

পাঁচবিবিতে পারিবারিক অভিমানে বাকপ্রতিবন্ধীর আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে ফরহাদ হোসেন (ফারুক) (৩৭) নামে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তি আত্মহত্যা করেছেন।

আজ বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাসবাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন (ফারুক) ওই গ্রামের বাসিন্দা মোঃ জামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ছোট ভাই মোঃ মোরসালিন জানালা দিয়ে তাকিয়ে তাকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে নিচে নামিয়ে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকাবাসীরা জানান, নিহত ফরহাদ হোসেন একজন বাকপ্রতিবন্ধী ছিলেন। পারিবারিক অশান্তির কারণে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। প্রায় এক সপ্তাহ আগে তার স্ত্রী দুই কন্যা সন্তানসহ বাবার বাড়িতে চলে যান এবং পরে ঢাকায় অবস্থান নেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে পারিবারিক সহমর্মিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট