
ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টঃ ২৫ জানুয়ারী ২০২৬
দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য “হ্যাঁ” ভোট দিন’- এই স্লোগানকে সামনে রেখে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি রবিবার সকালে জেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সম্মেলন ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মো: আল-মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মিনা মাহমুদা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। এছাড়া জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের প্রায় ৭৫০ জন ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে জনগণকে সচেতন ও সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।