1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটে আদিবাসী নারীদের নিয়ে ক্যাসকেট ট্রেনিং অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার

জয়পুরহাটে পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো)-এর উদ্যোগে এবং আইএফইএস-এর সহযোগিতায় ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় আজ শনিবার একটি ক্যাসকেট ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। পামডো শাখা অফিসে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত ২০ জন আদিবাসী নারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পামডোর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হৈমন্তী সরকার। প্রশিক্ষণ পরিচালনা করেন পামডোর জেনারেল ম্যানেজার জনাব মোঃ শাহাবুর রহমান, উপজেলা সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম, এবং ফিল্ড ফ্যাসিলিটেটর কৌশিক মালো, সুমি রানী, বিমল পাহান, সুমিত্রা রানী ও আদুরী রানী।

দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণে অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে ছিল—

নিবন্ধন ও পরিচয়পর্ব, উদ্বোধনী ঘোষণা ও প্রত্যাশা যাচাই, প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য, গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে ধারণা, উঠান বৈঠক পরিচালনার কৌশল৷ মক ভোটিং কার্যক্রম, পথনাটক প্রদর্শন, ভোট প্রদানের প্রস্তুতি, প্রশ্নোত্তর পর্ব।

আয়োজকরা জানান, আদিবাসী নারীদের সক্রিয়ভাবে ভোটার শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা এবং তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকে উৎসাহিত করাই এ প্রশিক্ষণের প্রধান লক্ষ্য। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে ভোট প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট