1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বগুড়ায় এলাকাবাসীর সঙ্গে শহর জামায়াত আমীরের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

বগুড়ায় এলাকাবাসীর সঙ্গে শহর জামায়াত আমীরের মতবিনিময় সভা

বগুড়া প্রতিনিধিঃ ১৬ জানুয়ারী ২০২৫

বগুড়ায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

আজ শুক্রবার (১৬ জানুয়ারী) সকালে তিনি নিজ গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে এ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উপস্থিত জনগণের মতামত শোনেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, ৮ নম্বর ওয়ার্ড আমীর মাহবুবুর রহমান রানা, সেক্রেটারি শরিফুল ইসলাম সোহেল, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, আব্দুল হাদি শফিক, মাওলানা আজাহার আলী ও শ্রমিক নেতা আলিফ মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে ৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় শহর জামায়াতের আমীর বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সর্বপ্রথম লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন, যা দেশের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট