
ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ ৩ মার্চ ২০২৬
ঢাকাস্থ সরকারি তিতুমীর কলেজ-এ অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে ৭ জন উপদেষ্টা মনোনীত হয়েছেন।
ঘোষিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—
সভাপতি: মো. মাহাবুব উল আলম মুরাদ
সাধারণ সম্পাদক: শাহীদ ইকবাল (অভি)
সাংগঠনিক সম্পাদক: দিপ্ত ঘোষ, মো. সামিউল আলিফ, বিজয় কুমার, মো. জাহিদ হাসান, মো. আবিদুর রহমান ও রাশেদুল ইসলাম
দপ্তর সম্পাদক: জয় প্রামাণিক
অর্থ সম্পাদক: রাফিউল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আব্দুল্লাহ আহমেদ
ক্রীড়া সম্পাদক: এস. এম. আজিজুল হক
ছাত্রী বিষয়ক সম্পাদিকা: ফাতিমা মুবিনা দ্যুতি
উপ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা: মীম আক্তার
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ঢাকায় অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণ, আবাসন সমস্যা, একাডেমিক সহায়তা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নেতৃবৃন্দ সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।