1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ৩ মার্চ ২০২৬
নওগাঁর ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি)’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে আইডিপির বরেন্দ্র প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। সভায় আইডিপি’র ঝড়ে পড়া শিক্ষার্থী, ওয়াশ, স্বাস্থ্য, আয়বর্ধনমুলক আল্ট্রাপুওর গ্রাজুয়েশন, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোকপাক করেন প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক জোনাস সরেন।

অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক তদন্ত নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মিলন কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্বামাদ মাহমুদা, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, আইডিপি প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. সাইয়াদুজ্জামান সোহেল, সমন্বিত উন্নয়ন কর্মকর্তা সোনারাম মার্ডি, কর্মসূচি সংগঠক সুফিয়া খাতুন ও লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানে পৃথকভাবে ব্র্যাক ওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভায় জেলা কো-অর্ডিনেটর এ.কে আজাদের সঞ্চালনায় বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট