1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ

সাপাহারে স্কুলছাত্রীর কানের দুল ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ২ মার্চ ২০২৬

নওগাঁর সাপাহারে এক স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার তুরিপাড়া এলাকায় চৌধুরী চান মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন পাকা সড়কে দশম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তার পথরোধ করে। এ সময় তারা লাঠি, রড ও ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ছাত্রীর কানে থাকা প্রায় আড়াই থেকে তিন আনা ওজনের স্বর্ণের দুল জোরপূর্বক ছিনিয়ে নেয়।

ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে সাপাহার থানা পুলিশ প্রধান আসামি মিজানুর ইসলামকে গ্রেপ্তার করে। এবং তাঁর কাছে থেকে ছিনতাই হওয়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তিনি জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট