1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে ভয়াবহ ঘটনা ৷৷ ক্ষেতলালে লিঙ্গ কর্তন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট) ২মার্চ ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্তের লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল রোববার (০১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পৌর এলাকার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (নজু) (৪২) একই গ্রামের এক নারীর ঘরে জোরপূর্বক প্রবেশ করে তাকে জড়িয়ে ধরেন এবং বিভিন্ন কুপ্রস্তাব দেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির সৃষ্টি হয়। একপর্যায়ে আত্মরক্ষার্থে ওই নারী ধারালো বস্তু দিয়ে আঘাত করলে অভিযুক্তের পুরুষাঙ্গ কেটে যায় বলে জানা গেছে।

ভুক্তভোগীর স্বামী মুকুল হোসেন বলেন, “এর আগেও নজরুল ইসলাম বিভিন্নভাবে আমার স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। সম্মানের কথা ভেবে বিষয়টি কাউকে জানাইনি। ঘটনার দিন আমার স্ত্রী ঘরে বসে পায়ের নখ কাটছিল। এ সময় নজরুল ঘরে ঢুকে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। পরে আমার স্ত্রী কৌশলে তাকে বিছানায় শুতে বলে এবং ব্লেড দিয়ে আঘাত করে।” তিনি আরও জানান, এ ঘটনায় তারা থানায় এসে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম (নজু)-এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এমন কিছুই ঘটেনি,” বলে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি আর রিসিভ করেননি।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট