1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

ন্যায্য দাবিতে রাজপথে শিক্ষকরাঃ জয়পুরহাটে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বেতন-ভাতা বৃদ্ধি ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিতের দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক অংশগ্রহণ করেন।

ছবিঃ জয়পুর কণ্ঠ

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হলে শিক্ষকদের মর্যাদা, সম্মান ও আর্থিক প্রাপ্যতা নিশ্চিত করা অপরিহার্য। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধি না হওয়ায় শিক্ষক সমাজ মানবেতর জীবন যাপন করছেন, যা শিক্ষা কার্যক্রমের মানকেও ক্ষতিগ্রস্ত করছে।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান—অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করে বেতন- ভাতা বৃদ্ধি, পদোন্নতি কাঠামো সংস্কার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হোক। একইসঙ্গে শিক্ষকদের মর্যাদা রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়নের দাবিও জানান তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট