1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল পাঁচবিবিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: দ্রুত বিচার নিশ্চিত করতে সমন, তদন্ত ও মেডিক্যাল রিপোর্টে জোর ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক সন্তানের হাসিতেই যেন বাবার ঈদ আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে ছোটদের আনন্দ—নতুন পোশাকে খুশি শিশুরা নওগাঁয় টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁর নিয়ামতপুরে ৩ টি অবৈধ ইটভাটায় ১০লক্ষ জরিমানা

পাঁচবিবিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ শনিবার, ১৪ মার্চ ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে পাঁচবিবি বিএম স্কুল মাঠে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক ছাত্রদল নেতা রহমান জনি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মামুন দেওয়ান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, যুবদল নেতা নয়ন প্রধান ও সাব্বির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আর আই রকি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা শেষে প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট