1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

কানে হেডফোন বাড়ি ফেরা হলো না লিমনের, প্রাণ গেল রেললাইনে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জয়পুরহাট প্রতিনিধিঃ বুধবার, ১১ মার্চ ২০২৬

কানে হেডফোন গুঁজে প্রিয় কোনো গান হয়তো শুনছিলেন, অথবা মগ্ন ছিলেন অন্য কোনো আলাপনে। কিন্তু সেই মগ্নতাই যে জীবনের শেষ পরিণাম হয়ে আসবে, তা ভাবেননি ১৭ বছরে কিশোর লিমন হোসেন। জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।

আজ বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রুকিন্দপুর ইউনিয়নের কানুপুর হালির মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই ইউনিয়নের দক্ষিণ কানুপুর গ্রামের বাবু হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিমন জামালগঞ্জ বাজারের একটি মুরগির খামারে কাজ করতেন।

প্রতিদিনের মতো আজ সকালেও কাজ শেষ করে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। তখন কানে হেডফোন থাকায় পেছন থেকে আসা ট্রেনের হর্ন তিনি শুনতে পাননি। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় লিমন রেললাইনের পাশে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই কিশোরের। খবর পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা সেখানে জড়ো হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। লিমনের নিথর দেহের পাশে পড়ে ছিল তার সেই রক্তমাখা হেডফোনটি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইনে অসাবধানতাবশত হাঁটার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট