1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে ২শ বছরের ঐতিহ্যবাহী সন্যাসতলীর ঘুড়ির মেলা: সম্প্রীতি ও লোকঐতিহ্যের অনন্য মিলনমেলা বগুড়ার মোকামতলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা জয়পুরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান বগুড়ার শেরপুরে বজ্রপাতে শিক্ষার্থী সাব্বিরের মৃত্যু সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা পরিপত্র আছে, বাস্তবায়ন নেই ৷৷ নওগাঁর হাটে ওজন ও খাজনা নিয়ে অনিয়ম জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধ অটোরিকশা-ভ্যান স্ট্যান্ডে যানজট ৷৷ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কালাইয়ে সংঘর্ষের মধ্যেও আনিছুর প্যানেলের পূর্ণ বিজয় কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে যুবদল নেতা মামুনের ব্যতিক্রমী উদ্যোগ

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: দ্রুত বিচার নিশ্চিত করতে সমন, তদন্ত ও মেডিক্যাল রিপোর্টে জোর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ শনিবার, ১৪ মার্চ ২০২৬

জয়পুরহাট জেলার বিচারিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসনের সমন্বয়ে মার্চ মাসের পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) জয়পুরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম মিঞা।

কনফারেন্সে বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ক্যাথরিন গোমেজ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. জান্নাতুল ফেরদৌস। এছাড়া বক্তব্য দেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শাহনুর রহমান শাহীন, স্পেশাল পিপি রিনাত ফেরদৌসী রিনি, এডিশনাল পিপি এটিএম মুজাহিদ আজিজ, র‍্যাব-৫-এর কমান্ডার, বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের প্রতিনিধি, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক, জেল সুপার উম্মে সালমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর স্নিগ্ধা আক্তার, প্রবেশন অফিসার শারমিন সুলতানা, কোর্ট ইন্সপেক্টর, ডিবির ওসি এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।

কনফারেন্সে জেলার বিচারিক কার্যক্রমের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের বিষয়ে মতবিনিময় করা হয়। বিশেষ করে সময়মতো মেডিক্যাল সার্টিফিকেট ও তদন্ত প্রতিবেদন দাখিল, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীদের যথাযথভাবে সমন জারি ও কার্যকর করা এবং ভিন্ন জেলার ওয়ারেন্ট তামিলের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার মেডিক্যাল সার্টিফিকেট দ্রুত প্রদানের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম মিঞা বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শেষে তিনি সকল অংশগ্রহণকারীর প্রতি ধন্যবাদ জানিয়ে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট