1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

পাঁচবিবির চাঁনপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন, সভাপতি দেলোয়ার সাঃ সম্পাদক আলম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পাঁচবিবির চাঁনপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন, দেলোয়ার সভাপতি সাঃ সম্পাদক আলম

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১১ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী চাঁনপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আলম সরদার নির্বাচিত হয়।

আজ শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোর থেকেই ভোটারদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা। সকাল থেকেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। সারাদিনের ভোটগ্রহণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৮৮ জন, এর মধ্যে ২৭৫টি ভোট কাস্ট হয়েছে। সভাপতি পদে তিনজন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায়ঃ সভাপতি পদে মোঃ দেলোয়ার হোসেন (১২৮ ভোট) পেয়ে বিজয়ী হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা মার্কার প্রার্থী পান ১০৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে আলম সরদার (১৬৯ ভোট) পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোরগ মার্কার প্রার্থী পান ১০৬ ভোট।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার অপেক্ষায় প্রার্থীদের সমর্থক ও বাজার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও সার্বিক পরিস্থিতি তদারকি করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পর এমন একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি চাঁনপাড়া বাজারের উন্নয়ন, ব্যবসায়িক সুশাসন ও সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট