1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ কমলেও শৈশব সুরক্ষায় উদ্বেগ কাটেনি ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃত্যু ৷৷ লাশের অপেক্ষায় স্বজনদের আহাজারি ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আপত্তি৷৷ বেতন বন্ধ রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ আইসিজের রায় সর্বস্বান্ত কৃষক ৷৷ রাতের আঁধারে কেটে দিল ১০ বিঘা শিমগাছ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কিশোরী ও অভিভাবকদের উঠান-বৈঠক অনুষ্ঠিত জয়পুরহাটে শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ২৬০ পিস কম্বল দিল আশা উৎপাদন বাড়াতে নওগাঁয় ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ওরিয়েন্টেশন: ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম পাঁচবিবিতে অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ওরিয়েন্টেশন: ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম পাঁচবিবিতে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ ০৯ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে আইএফইএস-এর সহযোগিতায় এবং পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) বাস্তবায়নে অনুষ্ঠিত হলো “ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম” বিষয়ক ওরিয়েন্টেশন।

মঙ্গলবার, ৯ই ডিসেম্বর ২০২৫ ইং, উপজেলা হলরুমে আয়োজিত এ ওরিয়েন্টেশনে উপজেলার বিভিন্ন এলাকার নারী ও পুরুষ ভোটারগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার  সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহমুদা খাতুন, পাঁচবিবি থানা তদন্ত কর্মকর্তা এবং পামডো’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হৈমন্তী সরকার।

ওরিয়েন্টেশনে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহের মধ্যে ছিল—প্রকল্পের সার্বিক পরিচিতি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা, ভোট প্রদানের প্রস্তুতি ও করণীয়।

বক্তারা বলেন, সুশিক্ষিত ও সচেতন ভোটার তৈরির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে এ ধরনের ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী, পুরুষ, বিশেষ চাহিদাসম্পন্নসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

ওরিয়েন্টেশন শেষে অংশগ্রহণকারীরা জানান, তারা ভোটদান পদ্ধতি ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেয়েছেন, যা আগামীর নির্বাচনে সচেতন ভোটার হিসেবে ভূমিকা রাখতে সহায়তা করবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট