1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

পাঁচবিবি আয়মারসুলপুর ইউনিয়ন জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম ফরমেশন সভা ও কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টঃ বেসরকারী উন্নয়ন সংস্থা বেসিক অরগানাইজেশন নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এন্ড হিউমেনিটেরিয়েন এইড ফর নেশন (বন্ধন) আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ডঃ এম্পায়ারহার প্রজেক্টের উদ্যোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম ফরমেশন সভা অনুষ্ঠিত হয়।

২৫ জুন রবিবার সকাল ১১.০০ ঘটিকায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব, মোঃ জাকির।
সভায় বক্তব্য রাখেন বন্ধন অর্গানাইজেশনের পরিচালক (প্রশাসন) শফিকুল আলম চৌধুরী (বিপ্লব) ইউপি প্রশাসনিক কর্মকর্তা খায়রুল ইসলাম সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. তহমিনা ও আরমিনা প্রমুখ।

সভায় প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন জেলা মানবাধিকার মনিটরিং অফিসার ড. সাজ্জাদুল বারী।

সভায় ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি, যুব সমাজের প্রতিনিধি নারী পুরুষেরা উপস্থিত ছিলেন।

সভায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এম্পাওয়ার হার প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণে কাজ করার জন্য ৩০ সদস্য বিশিষ্ট আওলাই ইউনিয়ন জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠন করা হয়।
এতে সর্ব সম্মতিক্রমে মোছা. তহমিনা কে সভাপতি, নুরল হুদা কে সহ-সভাপতি, মোছা. মাহমুদা আক্তার কে সাধারণ সম্পাদক ও রহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩০ সদস্যসের কমিটি গঠন করা হয়। প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর মো. বিপ্লব আলি সভা সফল করার জন্য সকল দায়িত্ব পালন করেন। সভায় উপস্থিত সকলে এই কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রজেক্টটি যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

কমিটির নব নির্বাচিতরা প্রতিটি গ্রামের পাড়ায় মহল্লায় নারীর ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে এবং বাল্য বিয়ে বন্ধে কাজ করবেন বলে জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট