1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে পাঁচবিবিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৫ ফেব্রুয়ারী ২০২৬

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে পাঁচবিবি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা শহরের প্রধান কাঁচাবাজার ও বিভিন্ন পাইকারি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।

অভিযান চলাকালে বাজারে অতিরিক্ত মূল্য আদায়, মূল্যতালিকা প্রদর্শনে অনীহা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে কয়েকজন দোকানিকে সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনিয়মের সঙ্গে জড়িত পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ বলেন,
“রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সরকারের অগ্রাধিকার। কোনো ব্যবসায়ী অসাধু উপায়ে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ক্রেতাদের রসিদ সংগ্রহের আহ্বান জানান।
তিনি আরও জানান, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা ও সাধারণ ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, বণিক সমিতির সহ-সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ দাস বাপ্পিসহ বণিক সমিতির অন্যান্য সদস্যরা। এ সময় বাজারে আগত ক্রেতা ও স্থানীয় সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট