1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃত্যু ৷৷ লাশের অপেক্ষায় স্বজনদের আহাজারি ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আপত্তি৷৷ বেতন বন্ধ রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ আইসিজের রায় সর্বস্বান্ত কৃষক ৷৷ রাতের আঁধারে কেটে দিল ১০ বিঘা শিমগাছ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কিশোরী ও অভিভাবকদের উঠান-বৈঠক অনুষ্ঠিত জয়পুরহাটে শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ২৬০ পিস কম্বল দিল আশা উৎপাদন বাড়াতে নওগাঁয় ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

মানবিকতার দৃষ্টান্ত ৷৷ নওগাঁর দুর্ঘটনায় নিহত পরিবারের খোঁজ নিলেন এমপি বাবুল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ ২৫ ফেব্রুয়ারী ২০২৬

গত ৩১ জানুয়ারি নওগাঁর মহাদেবপুর উপজেলার পাটকাঠি শিবপুর এলাকায় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একই গ্রামের পাঁচ জন নিহত হন। নিহতরা হলেন, সঞ্চু উড়াও, বিপুল পাহান, বিরেন পাহান, ভ্যান চালক উজ্জ্বল পাহান, বিপ্লব পাহান।

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছী আসনের নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল।

গতকাল মঙ্গলবার ২৪ শে ফেব্রুয়ারি নিহত পরিবারের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং তাদের পরিবারের সকলের খোঁজখবর নেন। সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রতিটি নিহত পরিবারদের হাতে ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রধান করেন।

নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল বলেন, এই অপুরর্নীয় ক্ষতি কোনভাবেই পূরণ করা সম্ভব নয়, তবে দূ:সময়ে পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। এবং শোকাহত পরিবারদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট