1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ ক্ষেতলালে ধানক্ষেতে অর্ধদেহ পুঁতে রাখা নারীর লাশ উদ্ধার নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক নওগাঁর স্থানীয় লেখকদের নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযানঃ অবৈধ ৪ ইটভাটা বন্ধ, জরিমানা ১৬ লাখ কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় স্টল ফাঁকাঃ অংশ না নিয়ে সমালোচনায় কালাইয়ের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান তালোড়া বাইগুনীতে পীরপুকুর জংলী পাঁচপীর দরগাহ শরীফ ওরশ অনুষ্ঠিত শেরপুর-৩ আসনে  বিএনপির রুবেল বিজয়ী

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

হিলি (দিনাজপুর) উপজেলা সংবাদদাতাঃ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬

দিনাজপুরের হিলিতে অপহরণের ১১ দিন পার হলেও নিখোঁজ মেহের আলীকে উদ্ধার করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েছেন তার পরিবার ও স্থানীয়রা। এই ঘটনার প্রতিবাদে এবং মেহের আলীকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে হিলি-জয়পুরহাট সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর দেড়টা থেকে হিলি-জয়পুরহাট সড়কের মহিলা কলেজের সামনে এলাকাবাসী মানববন্ধন শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিলে তা অবরোধে রূপ নেয়। এতে দিনাজপুর-বগুড়া মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র গরমে প্রায় দুই ঘণ্টা যানবাহন আটকে থাকায় যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

অবরোধকারীদের অভিযোগ, গত ৩১ মার্চ মেহের আলীকে তার সাত বছর আগে বিচ্ছিন্ন হওয়া সাবেক স্ত্রী ও তার ছেলে অপহরণ করে নিয়ে যায়। তারা দাবি করেন, মেহের আলীকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি মাদক নিরাময় কেন্দ্রে জোরপূর্বক আটকে রাখা হয়েছে।

এ ঘটনায় মেহের আলীর বর্তমান স্ত্রী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পরবর্তীতে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা দ্রুত মেহের আলীকে উদ্ধার করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট