1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সততা, দক্ষতা ও মেধার কোনো বিকল্প নেইঃ আব্দুল বারী কালাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পাঁচবিবিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত ধামইরহাটে কালজয়ী লেখক জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ গ্রন্থপাঠ প্রতিযোগিতা সাপাহারে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পাঁচবিবিতে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জয়পুরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন কালাই উপজেলায় রিলায়েন্স প্রিজার্ভার হিমাগারের উদ্বোধন

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পাঁচবিবিতে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাঁচবিবি উপজেলা শহীদ স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের নেতৃত্বে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, পাঁচবিবি বণিক সমিতি, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং এনজিও প্রতিনিধিরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোঃ রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাসান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট।

আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা যুবদল নেতা আনিছুর রহমান আনিছ, মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান মিজান, রহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, সদস্য সচিব মোঃ হুমায়ূন কবীর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি।

এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউর ইসলাম রকি এবং মহীপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট