1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল, মাদক কারবারি আটক বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরির অভিযোগে ‘মুন কাচ্চি ও মুন ফুচকা’ কারখানায় অভিযান, মালিকের ১ বছর কারাদণ্ড বগুড়ায় ভূয়া ডাক্তারের চেম্বারে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটের ক্ষেতলালে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের ১০ জন আহত ফেসবুকে শেষ স্ট্যাটাস, তারপর ট্রেনের নিচে ঝাঁপ—পাঁচবিবিতে যুবকের করুণ মৃত্যু মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন কারাবন্দি ছেলে, জানাজা শেষে ফের কারাগারে ক্ষেতলালে পঙ্গু বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শেরপুরে ট্রাক থামিয়ে গরু ডাকাতি: ডিবি ও থানা পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেফতার, উদ্ধার ৭ গরু শিবগঞ্জে কালো পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, থানা পুলিশের জিম্মায় চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

ধামইরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্বির্যপুর্ণ পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, কৃষকদল, মহিলা দল, জামায়াতে ইসলামী, যুব বিভাগ, ইসলামী ছাত্র শিবিরসহ অঙ্গ সংগঠন, এনসিপি, ধামইরহাট পৌরসভা, সাব-রেজিষ্টার অফিস, উপজেলা প্রেস ক্লাব, শিল্পকলা একাডেমী, স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন সরকারি-বেসরকারী ও সামাজিক প্রতিষ্ঠান ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ১০ টায় শহীদ দিবস উপলক্ষে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ইউএনও প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আশিষ কুমার সরকার, ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান, পল্লী বিদ্যুৎ ধামইরহাট জোনাল অফিসের এজিএম আলহাজ¦ মো. আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ মন্ডল প্রমুখ। পরে শিশুদের চিত্রাঙ্কন, প্রতিযোগিতা, ছড়া পাঠ ও কবিতা আবৃত্তি ও নান্দনিক হস্তাক্ষর লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট