1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ধামইরহাটে কালজয়ী লেখক জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ গ্রন্থপাঠ প্রতিযোগিতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁর ধামইরহাটে কালজয়ী লেখক জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ গ্রন্থপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী বেলা ১১ টায় আগ্রাদ্বিগুন বাজারে অবস্থিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারে এস.এম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে ‘আরেক ফাল্গুন’ গ্রন্থের পাঠ প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের ৩০ জন শিক্ষার্থী। ভাষা আন্দোলনে কারাবরণকারী জহির রায়হানের অবদান, তার জীবন ইতিহাস ও বাংলা ভাষা নিয়ে আবৃতি ও গ্রন্থপাঠে বিজয়ীদের সনদ ও পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক আলোকিত মানবিক মানুষ গড়ার কারিগর মো. আলমগীর কবিরের নিজ হাতে গড়া মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারের আয়োজনে ও সম্মিলিত পাঠাগার আন্দোলন টাঙ্গাইলের সহযোগিতায় গ্রন্থপাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান, সম্মিলিত পাঠাগার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক রহমান রায়হান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, উপস্থাপক রায়হান পারভেজ প্রমুখ। গ্রন্থপাঠে আগ্রাদ্বিগুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আতকিয়া আনজুম আদ্রিতা, ২য় তাসনিম জান্নাত, ৩য় জুয়াইরিয়া জুথি, ৪র্থ রাফিয়া জান্নাত ও ৫ম সোহানা সাথী নির্বাচিত হয়েছেন। পরবর্তীদের তাদের বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ প্রদান করা হবে বলে আয়োজনবৃন্দ জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট