1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধিঃ ২১ শে ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সেলিম আহম্মেদ। আলোচনা সভায় ছাত্র ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন পাঁচবিবি সমিরণ নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সংকিতা বর্ণমালা। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জুলফিকার আলী।২১শে ফেব্রুয়ারি উপলক্ষে নিজের লেখা কবিতা পাঠ করে শুনান বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাংবাদিক জনাব মোঃ আব্দুল হাই। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ বেলায়েত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খানম,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সুজাউল করিম,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম । উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পাঁচবিবি নছির মন্ডল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোতালেব হোসেন ও নির্মল টুডু,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,পাঁচবিবি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল ও দপ্তর সম্পাদক সাইদার ইসলাম ও সদস্য মোঃ সাকিব ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে শহিদদের অবদান সম্পর্কে আলোচনা করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পাঁচবিবি পৌর পার্কে অবস্থিত সৃষ্তিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট