
ছবিঃ জয়পুর কণ্ঠ
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ ০৯ এপ্রিল ২০২৬
জয়পুরহাটের কালাইয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমেী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান এবং পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ( ৮ এপ্রিল) বিকেল ৩ টায় কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আব্দুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুস সাকিব, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সালজারুল আলম, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নওশাদ, আহমেদ মুসাসহ আরও অনেকেই।
এসময় কালাই উপজেলার আউশ এর ১০০ জন কৃষককে ( জনপ্রতি) ৫ কেজি করে ধানবীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি এছাড়াও ৭০ জন কৃষককে পাটবীজ ১ কেজি, ৫ কেজি এমওপি, ৫ কেজি ডিওপি সার বিতরণ করা হয়েছে।