1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

নওগাঁ পুলিশের বিশেষ অভিযানে জয়পুরহাট থেকে ৩ পেশাদার ডাকাত গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নওগাঁ প্রতিনিধিঃ ০৯ এপ্রিল ২০২৬

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে জয়পুরহাট থেকে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন ও প্রতিরোধে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গত ৭ এপ্রিল জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

এসময় পেশাদার ডাকাত ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ শাহিনুর রহমান শ্রাবন (২০), মোঃ রানা (২০) এবং মোঃ মিনহাজ (২২) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে শাহিনুরের বিরুদ্ধে ৩টি দস্যুতা, ১টি ধর্ষণ ও ১টি বিস্ফোরক আইনের মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। রানার বিরুদ্ধে ৬টি চুরি ও ৮টি মাদক মামলাসহ মোট ১৪টি মামলা এবং মিনহাজের বিরুদ্ধে ১টি দস্যুতা মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাদের একটি সংঘবদ্ধ দল রয়েছে এবং তারা দেশের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি, চুরি ও দস্যুতার ঘটনায় জড়িত বলে জানিয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট