1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালাইয়ে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত জয়পুরহাটে ট্রান্সফরমার চুরি ৷৷ ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩, উদ্ধার বিপুল মালামাল ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত সাপাহারে অভিনব প্রতারণায় নাবালকের মাধ্যমে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় মূল আসামি গ্রেফতার আক্কেলপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন, দেশপ্রেমে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম ধামইরহাটে স্বাধীনতা দিবসের আয়োজনে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি স্বাধীনতা দিবসে রেড ক্রিসেন্ট জয়পুরহাটের শ্রদ্ধাঞ্জলি জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত পাঁচবিবিতে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন স্বাধীনতা দিবসে জয়পুরহাট জেলা বিএনপি ও যুবদলের শ্রদ্ধাঞ্জলি

কালাইয়ে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ২৮ মার্চ ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মীদের মানোন্নয়ন ও আদর্শিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ৯টায় কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ অডিটোরিয়ামে এ শিবির অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মুনছুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল আলীমের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস.এম রাশেদুল আলম সবুজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ মামুনুর রশীদ। শিক্ষা শিবিরে দার্স (বিষয়ভিত্তিক আলোচনা) পেশ করেন জেলা তারবিয়াত সেক্রেটারি প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ফিতা, মোঃ আব্দুর রউফ, কালাই পৌরসভার আমীর আব্দুল হান্নান, উপজেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোজাফ্ফর হোসেন, আহম্মেদাবাদ ইউনিয়ন আমীর গোলাম আজম, পুনট ইউনিয়ন আমীর মোঃ আজিজুল হক, জিন্দারপুর ইউনিয়ন আমীর মোঃ মতিউর রহমান, মোঃ বেলাল উদ্দীন, মোঃ মোনতাহার হোসেন এবং আনোয়ারুল হক।

বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। এ ধরনের শিক্ষা শিবির কর্মীদের আদর্শিক উন্নয়ন ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, দিকনির্দেশনা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট