1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

সংবাদদাতাঃ ২৭শে মার্চ ২০২৬

বৃহস্পতিবার (২৬ মার্চ) সুুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এ দিবসের সূচনা করা হয়।

সকালে কালাই বাসস্ট্যান্ড চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, কালাই পৌরসভা, মুক্তিযুদ্ধ সংসদ, বিএনপি, প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।

সকাল ৯ টায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়াও জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার, ভিডিপি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ স্কাউট দল। পরে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজোঁ ডিসপ্লে প্রদর্শন করেন।

পরে কালাই সরকারি মহিলা ডিগ্রী কলেজ মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা পরিষদের (সিএ) এসএম শওকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, উপজেলা জামায়াতের আমীর মুনসুর রহমান, কালাই টেকনিকেল বিজনেস অ্যান্ড ম্যানেজ কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, কালাই বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু রায়হান, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট