1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সাপাহারে অভিনব প্রতারণায় নাবালকের মাধ্যমে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় মূল আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

সাপাহার প্রতিনিধিঃ ২৭ মার্চ ২০২৬

নওগাঁর সাপাহার থানা পুলিশের বিশেষ অভিযানে অভিনব কৌশলে নাবালক শিশুকে ব্যবহার করে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

সাপাহার থানাধীন সাহাপাড়া গ্রামের উজ্জ্বল কুমার সাহার বসতবাড়ি থেকে তার নাবালক ছেলে কুশল সাহাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দীর্ঘ সময় ধরে মোট ১২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয় মো. রাইয়ান (২১) নামে এক যুবক। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে জুস, বিস্কুট ও চকলেটসহ বিভিন্ন লোভনীয় জিনিসের প্রলোভন দেখিয়ে এই প্রতারণা চালায়।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সাপাহার থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে মূল অভিযুক্ত মো. রাইয়ানকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত স্বর্ণ বিক্রির নগদ ১৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং চোরাইকৃত স্বর্ণ উদ্ধারসহ জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে এবং তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে গভীর তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট