1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ ২৭ মার্চ ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক বাণী প্রদান করেন। তিনি বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার চেতনা ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করাই হোক আজকের দিনের অঙ্গীকার।”

সকালে স্থানীয় সরকারি ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও সানজিদা চৌধুরী। পরে পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে পুরো উপজেলা জুড়ে সৃষ্টি হয় এক গৌরবময় ও উৎসবমুখর পরিবেশ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট