1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

কালাইয়ে ধর্ষণের চেষ্টা যুবকের গোপনাঙ্গ কর্তন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র, ১৪৩২

জয়পুরহাটের কালাই উপজেলায় ধর্ষণে চেষ্টার সময় এক যুবকের গোপনাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার রাতে কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি মেজবাউল ইসলাম (৪৬)। তিনি ওই গ্রামের আলতাফ আলী ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেজবাউল ইসলাম দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে বাড়িতে একা পেয়ে তিনি জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় আত্মরক্ষায় গৃহবধূ ব্লেডনদিয়ে মেজবাউলের গোপনাঙ্গ কর্তন করেন। ঘটনাস্থল থেকে মেজবাউল পালিয়ে যায়। পরে গৃহবধূ কালাই থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে, আহত মেজবাউল ইসলাম পালিয়ে যায়। মেজবাউল পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ওই গৃহবধূ এ ঘটনা ঘটিয়েছে।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ বলেন, এক গৃহবধূ মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত মেজবাউল বা তার পরিবার কোনো লিখিত অভিযোগ দেয়নি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট