1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ

বারোশিবালয় মেলায় হিন্দু নারী সেজে চুরি ৷৷ তিন নারী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

আল মুরাদ, নিজস্ব প্রতিবেদকঃ ১৬ ফেব্রুয়ারী ২০২৬

গতকাল ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শিব চতুর্দশী উপলক্ষে শিব পূজা। সদর উপজেলার বেল-আমলা এলাকায় যমুনা নদীর পাড়ে অবস্থিত ঐতিহাসিক বারোশিবালয় মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী পূজা অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বারোশিবালয় পূজা উদযাপন কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বারোশিবালয় মেলায় হিন্দু নারী সেজে চুরির সময় তিনজন নারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা মেলায় আগত ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ের সুযোগ নিয়ে স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী চুরির চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেলায় ব্যাপক ভিড়ের মধ্যে সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কয়েকজন স্থানীয় মানুষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজন নারীকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে চুরির কাজে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়।

সদর থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরির প্রস্তুতি ও প্রতারণার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন ধর্মীয় মেলা ও জনসমাগমপূর্ণ এলাকায় একই কৌশলে চুরি করার কথা স্বীকার করেছে বলেও তিনি জানান।

এদিকে শিব চতুর্দশী উপলক্ষে বারোশিবালয় মন্দির প্রাঙ্গণে হাজারো ভক্তের সমাগম ঘটেছে। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, মেলার নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক দল ও পুলিশের সহযোগিতায় সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও ধর্মীয় অনুষ্ঠান ও মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট