1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

নওগাঁয় নকল মৎস্য ওষুধের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

কারখানা সিলগালা, জব্দ ও ধ্বংস করা হলো সব উপকরণ

এ.বি.এস রতন, স্টাফ রিপোর্টারঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নওগাঁয় নকল মৎস্য ওষুধ তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ নকল ওষুধ তৈরির কাঁচামাল, মোড়ক, বোতল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়। তবে অভিযানের সময় কারখানার সাথে সম্পৃক্ত কাউকে পাওয়া যায়নি।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ডাক্তারের মোড় এলাকায় প্রায় এক ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নওশাদ হাসান। গোডাউনের মালিকের উপস্থিতিতে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পুরো কারখানা জুড়ে নকল মাছের ওষুধ উৎপাদনের কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান ও আব্দুর রহিম নামের দুই ব্যক্তি অনুমোদন ছাড়াই এ কারখানা পরিচালনা করে আসছিলেন। তারা এভেটা, নাভারা, বাজাজ গ্রুপ ও গ্ল্যাক্সো এগ্রোভেটসহ দেশের পরিচিত কয়েকটি কোম্পানির নাম ও মোড়ক ব্যবহার করে নকল ওষুধ তৈরি করতেন। তবে বাইরে কোনো সাইনবোর্ড ছিল না; তালাবদ্ধ পরিত্যক্ত ঘরের ভেতরেই চলছিল এসব বেআইনি কর্মকাণ্ড।

গ্ল্যাক্সো এগ্রোভেট কর্তৃপক্ষ গণমাধ্যমে অভিযোগ করার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

অভিযানে উপস্থিত ছিলেন—সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো. বায়েজিদ আলম, গ্ল্যাক্সো এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক নাসিম আহমেদ এবং সদর থানার পুলিশ সদস্যরা।

সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো. বায়েজিদ আলম বলেন— “গোপন সংবাদে জানতে পারি, কোম্পানির মোড়ক নকল করে ভুয়া মেডিসিন তৈরি হচ্ছে। আমাদের তদন্তে এর সত্যতা মিলেছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি এবং আরও তদন্ত চলছে।”

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশাদ হাসান বলেন—
“এখানে বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে অবৈধভাবে নকল মৎস্য ওষুধ তৈরি করা হচ্ছিল। বিপুল মালামাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেন গ্ল্যাক্সো এগ্রোভেটের এমডি নাসিম আহমেদ। তিনি বলেন, “অনেক দিন ধরেই আমাদের প্রোডাক্টের মান নিয়ে অভিযোগ আসছিল। আজকের অভিযানে প্রকৃত সত্য উদঘাটন হয়েছে। আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।”

প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট