1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ

হিলি বাজারে ভোক্তা অধিকারের অভিযান — ৬ প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

গোলাম রব্বানী, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং খাদ্যদ্রব্যে নিষিদ্ধ হাইডোজ ও সাল্টু ব্যবহারের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। তিনি বলেন,
“বাজারে পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে পণ্য বিক্রি ও নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়ায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

অভিযানকে সহযোগিতা করেন হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মোস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি বিশেষ দল।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা নিয়মিত বাজার তদারকির উদ্যোগকে স্বাগত জানিয়ে ভোক্তার অধিকার রক্ষায় এমন কার্যক্রম আরও বাড়ানোর দাবি জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট