1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর নওগাঁর মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে, ফজলেহুদা বাবুল ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটছে ৷৷ একযোগে যোগ দিলেন ৭ নতুন চিকিৎসক পাঁচবিবি সীমান্তে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫টি বসতঘর ধামইরহাট বরেন্দ্র প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ধামইরহাট এম.পি এনামুল হক কর্তৃক পৌরসভার গুরুত্বপুর্ণ রাস্তার আরসিসি কাজের উদ্বোধন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত

কালাইয়ে সর্বসাধারণের সঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬

কালাই উপজেলায় মডেল মসজিদ কমপ্লেক্স এলাকায় সর্বসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী বলেন, জুয়া, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার বদ্ধপরিকর। তিনি কালাই উপজেলাকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, কৃষি নির্ভর এই অঞ্চলে আলু উৎপাদনসহ আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, পৌর বিএনপি নেতা মোঃ আনিছুর রহমান তালুকদার ও আব্দুল আলীম। তারা বক্তৃতায় এলাকার উন্নয়ন ও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কালাই উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি কাজী মোঃ শফিকুল ইসলাম।

সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট