1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ব্যতিক্রমী উদ্যোগে উন্নয়নের পথে নওগাঁ–২ ৷৷ নেতৃত্বে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ ২৫ ফেব্রুয়ারী ২০২৬

​নওগাঁ ২ ধামইরহাট পত্নীতলা আসনের জামায়াতের নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের এক ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন । কোনো জাঁকজমকপূর্ণ সংবর্ধনা নয়, বরং সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়ে একটি পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির মাধ্যমে তিনি তার কার্যক্রম শুরু করেন।

গতকাল মঙ্গলবার (২৪ শে ফেব্রুয়ারি) সকালে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক পরিবেশ পরিচ্ছন্নতার মধ্যদিয়ে এই নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়ে এই পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির মাধ্যমে তিনি তার কার্যক্রম শুরু করেন।
নবনির্বাচিত সংসদ সদস্য নিজ হাতে ঝাড়ু নিয়ে হাসপাতাল পরিষ্কার কাজ শুরু করেন। তার এরকম উদ্যোগে সাধারণ মানুষ ও কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

এই পরিছন্নতার অভিযানে এমপির সঙ্গে উপস্থিত ছিলেন: ​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা​, চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও
​এলাকার সচেতন নাগরিক সমাজ।

​অভিযান শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং একটি সুস্থ সমাজ গঠনে এর কোনো বিকল্প নেই। আমি সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। হাসপাতালের পরিবেশ উন্নত হলে রোগীরা যেমন দ্রুত সুস্থ হবেন, তেমনি সেবার মানও বাড়বে এবং উপজেলার প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে আধুনিক ও পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলা হবে।

​ সংসদ সদস্যর এমন দায়িত্বশীল আচরণে স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় উপস্থিত জনতা মনে করছেন, গতানুগতিক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে কাজের মাধ্যমে যাত্রা শুরু করা একজন আধুনিক ও জনবান্ধব নেতা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট