1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

জয়পুরহাটে এনসিপি’র কেন্দ্রীয় নেতা আগমন উপলক্ষে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

আগামী ৫ জুলাই (শনিবার) জয়পুরহাট সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবে জেলা এনসিপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, জেলা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবির, নুরুল হোসেন রনজু, জহুরা বেগম, ঝর্ণা আক্তার প্রমুখ।

প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর জানান, ৫ জুলাই এনসিপির কেন্দ্রীয় নেতারা জয়পুরহাটে পদযাত্রা ও পথসভায় অংশ নেবেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে থাকবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা।

বিকেল ৩টায় জয়পুরহাট শহরের আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিতব্য পথসভায় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বক্তব্য রাখবেন। সভায় জেলার অবহেলিত উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরা হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট