1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাট আধুনিক হাসপাতালে শাটডাউনের হুঁশিয়ারি, স্বাস্থকর্মীদের মানববন্ধন আবু সাঈদ হত্যা মামলায় রায়: দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন কালাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লাইসেন্সবিহীন গ্যাস বিক্রিঃ জয়পুরহাটে দুই দোকানকে জরিমানা জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু নওগাঁ পুলিশের বিশেষ অভিযানে জয়পুরহাট থেকে ৩ পেশাদার ডাকাত গ্রেফতার সাপাহারে ফেসবুক পেজে অপমানজনক কনটেন্ট ছড়ানো নিয়ে উদ্বেগ, ব্যবস্থা চায় জনসাধারণ শিবগঞ্জ থেকে জাতীয় সংসদ ৷৷  বর্ণাঢ্য কর্মজীবনে অনন্য উচ্চতায় ডাঃ মোছাঃ নাসরিন জেবিন জয়পুরহাটে ভোজ্যতেল ও এলপিজি গ্যাসের বাজার নিয়ন্ত্রণে ক্যাব এর মানববন্ধন জয়পুরহাটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

জয়পুরহাট আধুনিক হাসপাতালে শাটডাউনের হুঁশিয়ারি, স্বাস্থকর্মীদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ছবি: আল মুরাদ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ ৯ এপ্রিল ২০২৬

জয়পুরহাট আধুনিক সরকারি হাসপাতালে কর্মরত স্বাস্থকর্মীরা আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে অনির্দিষ্টকালের কর্মবিরতি বা ‘শাটডাউন’-এর ঘোষণা দিয়েছেন। তাদের অভিযোগ, জয়পুরহাট জজ কোর্টের এক ড্রাইভার কর্তৃক হাসপাতালের এক লিফট অপারেটরকে বেধড়ক মারধর করে হাত ভেঙে দেওয়া হয়েছে এবং এ ঘটনায় উল্টো প্রায় ৪০ জন স্বাস্থকর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের হামলা শুধু একজন কর্মীর ওপর নয়, পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর আঘাত। দ্রুত দোষীদের শাস্তি এবং দায়ের করা মামলা প্রত্যাহার না হলে আগামী সপ্তাহ থেকে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা।

স্বাস্থকর্মীরা তাদের দাবিসমূহ তুলে ধরে বলেন—
স্বাস্থকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

জয়পুরহাট আধুনিক সরকারি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিতে হবে।

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি বা শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধনে বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন এবং স্লোগানে স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে জনবল সংকট ও নিরাপত্তাহীনতার মধ্যেই দায়িত্ব পালন করছেন তারা। এর মধ্যে এ ধরনের হামলা ও মামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে স্বাস্থকর্মীদের এমন ঘোষণায় সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শাটডাউন কার্যকর হলে জেলার চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে— এমন প্রত্যাশা জানিয়েছেন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট