1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

ট্রান্সপোর্ট এজেন্সিতে মাদক চোরাচালানঃ ১১,৯৮০ পিস টাপেন্টাডলসহ আটক ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেয অভিযানে দুই ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে পাঠানো ১১৯৮০ পিস টাপেন্টাডল জব্দ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকা ৩ জনকে আটক করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাট এর সহকারী পরিচালক মো: শাকিল আহম্মেদ এর নেতৃত্বে ও মোঃ সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক (“খ” সার্কেল) এর সার্বিক সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাট এর একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। প্রায় ৪ ঘন্টা ধরে চলা অভিযানে এ. জে. আর ট্রান্সপোর্ট এজেন্সী এবং নিউ চান্দা ট্রান্সপোর্ট এজেন্সী জয়পুরহাট সদর শাখায় ঢাকা থেকে পার্সেলের মাধ্যমে আশা ১১৯৮০ (এগার হাজার নয় শত আশি) পিস টাপেন্টাডল জব্দ করে । এর সাথে জড়িত থাকা মহিলাসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন- মোঃ: খায়রুল ইসলাম ওরফে আলম (৩৫), পিতা মোঃ শহিদুল ইসলাম, সাং পূর্ব দেবীপুর ৫ নং ওয়ার্ড , থানা জেলা: জয়পুরহাট , মোছাঃ দিলরুবা (৪৫) , স্বামী মোঃ ওবায়দুর রহমান,সাং ঘাটুরিয়া থানা কালাই, জেলা: জয়পুরহাট ও মোঃ ওবায়দুর রহমান (৫০) পিতা মৃত আব্দুল সাত্তার সাং ঘাটুরিয়া থানা কালাই, জেলা: জয়পুরহাট।

এ ব্যাপারে এ,জে,আর ট্রান্সপোর্ট এজেন্সি জয়পুরহাট শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ঢাকার বাবু বাজার থেকে আমাদের এখানে পার্সেল আসে। মেডিসিন উল্লেখ থাকায় সন্দেহ হয়নি। ডেলিভারি নেয়ার পর ও জড়িতদের আটক করে।

নিউ চান্দা ট্রাসপোর্ট জয়পুরহাট সদর শাখার মো: সোহেল বলেন, আমাদের এখানে ঢাকার বাবু বাজার থেকে পার্সেল আসে।খুব সম্ভবত সাথি ড্রাগ থেকে পার্সেলটি পাঠানো হয়েছিল। সার্জিক্যাল মেডিসিন উল্লেখ থাকায় আমাদের সন্দেহ হয়নি। আর এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট