1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল পাঁচবিবিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: দ্রুত বিচার নিশ্চিত করতে সমন, তদন্ত ও মেডিক্যাল রিপোর্টে জোর ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক সন্তানের হাসিতেই যেন বাবার ঈদ আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে ছোটদের আনন্দ—নতুন পোশাকে খুশি শিশুরা নওগাঁয় টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁর নিয়ামতপুরে ৩ টি অবৈধ ইটভাটায় ১০লক্ষ জরিমানা

বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ শনিবার, ১৪ মার্চ ২০২৬

রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাঁচটি হলে বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকায় অবস্থানরত বগুড়াবাসীর মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

সমিতির সভাপতি ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. রবিউল হোসেন রবির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী।

ইফতার মাহফিলে প্রধান অতিথিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, কাহালু–নন্দীগ্রামের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান, পিডিবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সিটি এসবির ডিআইজি মীর আশরাফ আলী, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক রেজা, ডিবি প্রধান শফিকুল ইসলাম শিলু, কর্নেল (অব.) জগলুল আহসানসহ বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট