1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

কালাই সাংবাদিক পরিষদের উদ্যোগে অসহায়দের নিয়ে ইফতার মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

কালাই সাংবাদিক পরিষদের উদ্যোগে অসহায়দের নিয়ে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ বুধবার, ১১ মার্চ ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে কালাই সাংবাদিক পরিষদের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১ মার্চ) বিকেলে কালাই সাংবাদিক পরিষদের নিজস্ব সভাকক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলম।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুনছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং নির্বাহী সদস্য সউদ তালুকদার।

বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিকতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন কালাই আহলে হাদিস মসজিদের ইমাম মাওলানা সেলিম রেজা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের প্রতিনিধি শাফিউল বারী রাসেল এবং কালাই প্রেসক্লাবের সহ-সভাপতি তানভিরুল ইসলাম রিগ্যান।
এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং অসহায় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট